Home / Events /
মাইলস্টোন কলেজে মহান বিজয় দিবস উদযাপন, ১৬ই ডিসেম্বর, ২০২৫
উৎসাহ-উদ্দীপনার মধ্যে দিয়ে মাইলস্টোন কলেজে বিজয় দিবস উদযাপিত হয়। উদযাপনে জাতীয় পতাকা উত্তোলন করেন মান্য নির্বাহী অধ্যক্ষ রিফাত নবী আলম, মাইলস্টোন পতাকা উত্তোলন করেন উপাধ্যক্ষ জনাব মাসুদ আলম, এরপর একে একে বিএনসিসি, গালর্স গাইড, রোভার স্কাউটের অংশগ্রহণে মনোমুগ্ধকর কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।\r\n
কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত ছিলেন সর্বমান্য অধ্যক্ষ জনাব মোহাম্মদ জিয়াউল আলম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববরেণ্য হৃদরোগ বিশেষজ্ঞ ডা. গোলাম আলম সহ সম্মানিত শিক্ষক মণ্ডলী।\r\n
বিজয় দিবস উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন সর্বজন শ্রদ্ধেয় অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলম, আলোচনা সভার দ্বিতীয় ভাগে শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সর্বমান্য উপদেষ্টা মহোদয় কর্নেল নুরন্ নবী(অব.) সহ উপাধ্যক্ষবৃন্দ, পরিচালকবৃন্দ, শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীবৃন্দ।
\r\n
\r\n
© 2026 Milestone College - All rights reserved.